PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
নিউজ সদর বগুড়া
বগুড়া সদর বগুড়া
.
| gr164737@gmail.com
সারাদেশ
শেরপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে শেরপুর উপজেলার রাধাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শেরপুর উপজেলার রাধাপুর গ্রামের মৃত কালার ছেলে শ্রী গণেশ (৩৫) এবং একই গ্রামের মেঘু ভূঁইয়ার ছেলে শ্রী গৌর চন্দ্র (৩২)।
পুলিশ ও ডিএনসি সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) 'ক' সার্কেলের একটি আভিযানিক দল রাধাপুর গ্রামে গণেশ ও গৌর চন্দ্রের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে তাঁদের হেফাজত থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উদ্ধারকৃত ২০ লিটার চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মাদকাসক্তমুক্ত সমাজ গঠনে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদক: মোঃ গুলজার রহমানপ্রকাশ: Oct 17, 2026প্রিন্ট: 18 Oct 2026, 05:42 PM